প্রাইভেটকার উল্টে স্বামী-স্ত্রী নিহত

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের বই ব্যবসায়ী মহসিন সর্দার(৫০)ও রীনা বেগম(৪৫) যশোর-মাগুরা সড়কের সীতারামপুর এলাকায় প্রাইভেটকার উল্টে স্বামী-স্ত্রী নিহত এবং আহত হয়েছেন দুই জন।(শনিবার ১৩ই জুলাই)বিকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত মহসিন সর্দার যশোরের জনতা লাইব্রেরির মালিক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির,যশোরের সাধারণ সম্পাদক।এ ঘটনায় আহত হয়েছে ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন(১৬)ও ভাতিজা হাসান ইমাম(১৪)।আহত ব্যক্তিরা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান,বিকেল ৫টার দিকে নিজস্ব প্রাইভেটকারে মহসিন সর্দার,তার স্ত্রী রীনা বেগম,মেয়ে তাসমিন ও ভাতিজা হাসান ইমাম পারিবারিক প্রয়োজনে ঢাকা যাচ্ছিলেন।মহসিন সর্দার কারটি নিজেই ড্রাইভ করছিলেন।তাদের বহনকারী প্রাইভেটকারটি মাগুরা শহরের কাছাকাছি সীতারামপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে।এসময় মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নিহত হন।আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম।নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতাল রাখা হয়েছে। আহত দুইজনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।হতাহতদের বাড়ি যশোরের কাজিপাড়ায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর