ইবিতে পি.এইচ.ডি সেমিনার অনুষ্ঠিত

মোস্তাফিজ রাকিব,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে “রাসূলুল্লাহ স. এর যুগে মুসলিম নারীর নেতৃত্বের ধরন : একটি পর্যালোচনা” শীর্ষক পি.এইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালী উল্যাহ ও অধ্যাপক ড. মোঃ হোসাইন আহমেদ প্রমুখ।

এসময় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি ও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারী।

দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম নূরুল আলম। এর তত্ত্বাবধানে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পি.এইচ.ডি গবেষক শামীমা নাসরীন এসময় রাসূলুল্লাহ স. এর যুগে মুসলিম নারীর নেতৃত্বের ধরন : একটি পর্যালোচনা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর