পাঁচ মাস গর্ভের সন্তানকে হত্যার চেষ্টায: এলাকাবাসীর মানববন্ধন

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামের ঝন্টু মোড়লের স্ত্রীর গর্ভের সন্তানকে হত্যার চেষ্টার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন পালন করেছে।(শনিবার ১৩ই জুলাই) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত নওয়াপাড়া-মনিরামপুর রোডে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।এসময় ভুক্তভোগী ঝন্টু মোড়ল বলেন-তার স্ত্রী হেলেনা বেগমের গর্ভে ৫ মাসের সন্তান রয়েছে।গত শনিবার তার স্ত্রী হেলেনা বেগম পাশের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে প্রতিবেশী,যশোর জেলা পরিষদের সদস্য লায়লা খাতুনের নেতৃত্বে ৫/৬জন মহিলা তার ওপর হামলা চালায়।ফলে গুরুতর আহত হয়ে হেলেনা বেগম অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

শুক্রবার বিকালে হাসপাতাল থেকে হেলেনা বেগম বাসায় ফিরলে বিষয়টি জেনে এলাকাবাসীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।এর প্রতিবাদে শনিবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন পালন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর