নববধূকে ঘরে তুলে নিলেন মোস্তাফিজ

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে নববধূকে ঘরে তুলে নিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার মানুষের আগমণে মুখরিত হয় এই তারকা ক্রিকেটারের বৌভাত অনুষ্ঠানটি।

শনিবার (১৩ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া বৌভাত অনুষ্ঠানে অতিথিরা আসতে শুরু করে সকাল থেকেই। লাজুক স্বভাবের মোস্তাফিজ আজও গণমাধ্যমের সামনে চুপচাপ। বাড়িতে সুসজ্জিত আসরে বধু সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন এই কাটার মাস্টার।

ফিজ গণমাধ্যম এড়িয়ে কথা না বললেও তার বাবা আবুল কাশেম গাজী ছেলেন জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী।

শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজের মেজো মামা। মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন ‘কাটার মাস্টার’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর