বেনাপোলে বিভিন্ন ভারতীয় চোরাচালানী পণ্য আটক

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা (শনিবার ১৩ই জুলাই)দুপুরে সীমান্তের বারপোতা পাকারাস্তা উপর হতে ভারত থেকে পাচার হয়ে আসা ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল আটক করেছে।যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল এনে বারপোতা গ্রামের একটি পাকারাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদে রঘুনাথপুর বিওপির একটি বিশেষ দল অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী নায়েক মোঃ জাহিদুল ইসলাম,নায়েক জিবরুল, ল্যানস নায়েক শহিদুল ইসলাম, ল্যানস নায়েক এনামুল,সিপাহী শরিফ ও ইব্রাহিম সেখানে অভিযান চালিয়ে ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও ১৮ জোড়া স্যান্ডেল আটক করেন। অপর দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা শনিবার বিকালে চেকপোস্ট চেক পয়েন্ট ভারতীয় ইমিটেশন,জামারপুতি ও গোল্ডেন সুতা আটক করেছে যার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

আটক মালামালের সর্বমোট ১৬ লাখ টাকার সিজার মুল্য ধরে বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর