রাজাবাড়ী ঘরোয়া ফুটবল লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ– “খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানে রাজাবাড়ী ঘরোয়া ফুটবল লীগ সিজন-থ্রী এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্থানীয় এলপি গ্যাস মাঠে শুক্রবার ( ১২ জুলাই) বিকালে এ লীগের উদ্বোধন করেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, যমুনা ক্লাব বনাম ধলেশ্বরী স্পোর্টিং ক্লাব। দুই দলই একটি করে গোল করায় পয়েন্ট টেবিলের খেলা থাকার কারণে ম্যাচটি ড্র হয়।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার প্রমুখ। এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লীগ পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান মোল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান মোল্লা রুপন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সোবহান তালুকদার শুভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে উদ্বোধনী খেলাটি উপভোগ করেন। এবার লীগে মোট ছয়টি দল অংশগ্রহণ করছেন। বাকী দলগুলো হল সুরমা এফসি, মেঘনা এফসি, তিস্তা ফুটবল ক্লাব এবং পদ্মা স্পোর্টিং ক্লাব। খেলা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। ঈদুল আযহার পরের দিন জমকালো এ লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর