মোঃ মিজানুর রহমান এনামুল, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভা প্রথম শ্রেণীর হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ ঘনবসতি এলাকার বেশির ভাগ রাস্তাই সুরু ও চলাচলের অনুপোযোগী শহরের পুরান বাজার, গুলবাগ, সবুজবাগ, আরামবাগ, শান্তিবাগ ও সদর রোড এবং সবুজবাগ প্রদান সড়ক প্রসস্থ করার উদ্যোগ নিয়েছেন সদ্য দায়িত্ব গ্রহন করা জননন্দিত পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ। প্রথম ধাপে শহরের আরামবাগ এলাকায় মরিয়ম নেছা একাডেমি হতে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত রাস্তাটি আরসিসি ১৬ ফিট প্রসস্থ ও ১ফিট উচু করণের কাজ শুরু করেছেন তিনি। এদিকে রাস্তা প্রসস্থ করণে প্রথমে এলাকাবাসী জায়গা ছাড়তে রাজি না হলেও, মেয়রের মহাপরিকল্পনা ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ শহর নির্মাণের কথা চিন্তা করে অনেকে নিজ দায়িত্বে গ্রেটওয়াল ও গাছ সরিয়ে নিচ্ছে।
এব্যাপারে স্থানীয় বাসিন্দা এডভোকেট আব্দুল হালিম জানান, আমাদের এইদিকে এর আগে কোন মেয়র দেখতেও আসেননি। আমরা রাস্তায় রিক্সা নিয়ে আসতে পারতাম না। বর্তমান মেয়র দিনরাত ঘুরে ঘুরে নিজেই সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা তাকে সকল কাজে সহযোগিতা করবো। তরুণ নাগরিক হাসিবুর রহমান জানান, এই এলাকায় কোন দূর্ঘটনা হলে ফায়ার সার্ভিস আসতে পারেনা, মানুষ অসুস্থ হলে এ্যাম্বুলেন্স আসতে পারেনা। নতুন মেয়রের উদ্যোগে আমরা স্বাগত জানাই। রাস্তা বড় হলে সকলেই সুবিধা ভোগ করবেন। রাস্তা কাজের ঠিকাদার বাপ্পি জানান, আমি প্রথমে কাজ করতে অনেক চ্যালেঞ্জ মনে করলেও সকলের আন্তরিকতায় এখন আরও দ্রুত কাজ করতে পারছি।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, আমি পটুয়াখালী পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকদের বসবাস যোগ্য শহর বানাতে প্রতিশ্রুতি দিয়েছি। সকল কাজের জন্য নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। আস্তে আস্তে সব কাজেই করবো ইনশাআল্লাহ। শহরে উভয় দিকে সমান রাস্তা থাকা একটি আদর্শ শহরের বৈশিষ্ট্য। তাই পর্যায় ক্রমে অনেক রাস্তা প্রসস্থ করণে কাজ শুরু হয়েছে।