ভুরিয়া ও কমলাপুর ইউপি নির্বাচনে নির্বাচিত হলেন যারা

মোঃ মিজানুর রহমান এনামুল, পটুয়াখালী প্রতিনিধিঃ গত ১১ জুলাই বৃহষ্পতিবার বৈরী আবহাওয়ার মধ্যে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বর সাধারন মেম্বররা হলেন:

কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনির হোসেন মৃধা (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩,৯১৭। তার নিকটতম প্রতিদ্বন্দী আঃ ছালাম মৃধা (চশমা) পেয়েছেন ২,৬৩৯ভোট। এ ইউনিয়নে সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রুম্মানা খানম(বই), ৪,৫,৬ নং ওয়ার্ডে হয়েছেন মোসাঃ সাথী(বই), ৭,৮,৯ নং ওয়ার্ডে হয়েছেন মোসাঃ নাজমা বেগম(মাইক)। সাধারন ৯টি ওয়ার্ডে নির্বাচতি হয়েছেন যথাক্রমে ১নং ওয়ার্ডে আঃ ওহাব রাড়ী (ফুটবল), ২নং ওয়ার্ডে আঃ মালেক হাওলাদার((ফুটবল), ৩নং ওয়ার্ডে আলাউদ্দিন মোল্লা(ফুটবল), ৪নং ওয়ার্ডে মোতালেব মৃধা (আপেল), ৫নং ওয়ার্ডে আবুল হোসেন মোরগ), ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন(মোরগ), ৭নং ওয়ার্ডে মনির হোসেন সিকদার (তালা), ৮নং ওয়ার্ডে সোহরাব মোল্লা (তালা) এবং ৯নং শাহানাজ হাওলাদার (তালা)।

ভুরিয়া ইউনিয়নঃ ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা’র একমাত্র প্রার্থী রুবেল আহমেদ (রুবেল মোল্লা) ব্যাতীত অন্য কোন প্রার্থী না থাকায় সে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে সংরক্ষিত ১,২, ৩ নং ওয়ার্ডে জাকিয়া সুলতানা (বক), ৪,৫,৬নং ওয়ার্ডে হোসনেয়ারা বেগম (কলম) এবং ৭,৮,৯নং ওয়ার্ডে মোসাঃ লাইজু (বই)।
সাধারন ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোঃ দলিল উদ্দিন মৃধা (টিউবওয়েল), ২ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আকন (টিউবওয়েল), ৩ নং ওয়ার্ডে আঃ রহমান শিকদার (তালা), ৪ নং মোঃ সরওয়ার হোসেন (তালা), ৫নং ওয়ার্ডে জুয়েল মাঝী মোরগ). ৬ নং ওয়ার্ডে আবুল কালাম হাওলাদার (তালা), ৭নং ওয়ার্ডে মোঃ এনায়েত হোসেন (মোরগ), ৮নং ওয়ার্ডে মোঃ জয়নাল আবেদীন মোল্লা (মোরগ) এবং ৯নং ওয়ার্ডে ছালাম হাওলাদার (মোরগ)।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর