পুকুরে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের করুণ মৃত্যু

ঢাকার সাভারে পুকুরে সাঁতার কাটতে গিয়ে আলভী (১৭) নামে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় নিহতের চাচাতো ভাই তানভীরকে উদ্ধার করে স্থানীয়রা।

জানা যায়, নিহত আলভী (১৭) ঢাকার দারুসালাম থানার গাবতলী কোটবাড়ি এলাকার আক্তার হোসেনের ছেলে। সে রাজধানীর মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র । বন্ধুদের সাথে সাভারে ঘুরতে এসে পুকুরে সাঁতার কাটতে নামে সে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, বন্ধুদের সাথে ঘুরতে এসে শনিবার দুপুরে নিহত আলভী তার চাচাতো ভাই তানভীরের সাথে বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি মসজিদের পুুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় মেম্বার ও অন্যদের সহায়তায় জাল টেনে তাকে উদ্ধার করা হয়। এসময় তাকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর