শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: পূর্বের ঘোষণা অনুযায়ী কথা রাখলেন বিশ্বখ্যাত ক্রিকেটার কাঁটার মাস্টার মোস্তাফিজুর। অবশ্য বিয়েটা অনেকটা চুপিসারে সম্পন্ন হলেও বিশ্বকাপ ক্রিকেট শেষে জাকমজকপূর্ণ অনুষ্ঠান করে নববধূকে ঘরে তুলে নিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার কাঁটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার আড়াই হাজার মানুষদের আগমণে মুখরিত এই তারকা ক্রিকেটারের বৌভাত অনুষ্ঠাণটি।
শনিবার দুপুর থেকে শুরু হওয়া বৌভাত অনুষ্ঠাণের অতিথিরা আসতে শুরু করে সকাল থেকেই। তবে আজকের এই আনন্দের দিনও মিডিয়ার সামনে চুপ হয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। বাড়িতে সুসজ্জিত আসরে বধু সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন এই কাটার মাস্টার। কোন কথায় তিনি বলেননি। তবে মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী মোস্তাফিজুর রহমানের জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজুর রহমানের বৌভাত অনুষ্ঠাণে আপ্যায়নের ব্যবস্থা করা হলেও হাজির হয়েছেন প্রায় তিন হাজারের অধিক মানুষ। অতিথি আপ্যায়নের খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে খাসির বিরয়ানী, গরুর মাংস, দধি ও কোকোকোলা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল খাসির বিরয়ানী।
অনুষ্ঠাণে যোগ দিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ , জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা। মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন ‘কাঁটার মাস্টার’।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।