বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু

পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার কৃষক নিহত হয়েছেন। শনিবার বেলা তিনটার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাচুরিয়া গ্রামের মোতালেব সর্দার, তার দুই ছেলে ফরিদ সর্দার ও শরিফ সর্দার এবং একই গ্রামের রহম আলী।

ঘটনার সত্যতা নিশ্চত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, নিহতরা বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর