শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মানের শিক্ষাদানের পাশাপাশি সু-নাগরিক ও একজন দ্বীনি আলেম তৈরীর প্রতিশ্রুতি নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার ২০১৯-২০ শিক্ষাবর্ষে আলিম শিক্ষার্থীদের নবীণ বরণ ও সবক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মাদরাসা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সবক পাঠ করান এ টি এন বাংলার ধর্মীয় আলোচক ও বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি চেয়ারম্যান শাইখ সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর আলিয়া কামিল মাদরাসার রেক্টর এ কে এম আব্দুল্যাহ, ইসলামী ব্যাংক শাখা প্রধান নুরুল্যাহ, আল আরাফা ইসলামী ব্যাংক শাখা প্রধান এ এফ এম সামছুদ্দীন, শামছুল হুদা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী, বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন মানিক পাটওয়ারী, আধুনিক হাসপাতাল পরিচালক (প্রশাসন), শহিদ উল্যাহ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ ন ম ইব্রাহিম, উপাধ্যক্ষ আব্দুজ জলিল মিজানসহ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবক শেষে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি।