সভানেত্রীর মেয়েকে ধর্ষণ করলেন নিজ দলের জেলা সম্পাদক

নিজ দলের নেত্রীর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে দলের জেলা সম্পাদকের বিরুদ্ধে। জানা যায়, প্রায় ৬ মাস আগে পার্টির কাজের অজুহাত দেখিয়ে ওই কিশোরীকে একটি ফ্ল্যাটে নিয়ে জোর করে ‘বিয়ে’ করেন।এরপর তাকে ধর্ষণ করেন।

এমন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়ে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত রাজেন্দ্র সাহা বিজেপি জেলা সম্পাদক। আর নির্যাতিতা কিশোরীর মা বিজেপি উত্তর ২৪ পরগনার হাড়োয়া মণ্ডলের সভানেত্রী।

তার অভিযোগ, টানা ৬ মাস ধরে ওই কিশোরীকে ধর্ষণ করেন রাজেন্দ্র সাহা। এমনকি ঘটনা ধামাচাপা দিতে তাদের নানাভাবে হুমকিও দিচ্ছেন রাজেন্দ্র। এ ঘটনায় হাড়োয়া থানা তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে নির্যাতিতা কিশোরীর পরিবার।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর