রূপগঞ্জে ভিপি সোহেলকে গনসংবর্ধণা

জাহাঙ্গীর মাহমুদ, নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি শাহরিয়ার পান্না সোহেল উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে গনসংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম। সঞ্চালনায় ছিলেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজিব।

অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল-মামুন, সাইফুল ইসলাম তুহিন, নজরুল ইসলাম নাঈম, সামিউল হক শ্যামল, ফরহাদ শিকদার, শাকিল আহমেদ আরিফসহ মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর