এম আজাদ হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ডিএসবি মনোনীত হয়েছেন মানিকগঞ্জ ডিএসবির এসআই বোরহান উদ্দিন মোল্লা। বৃহস্পতিবার ডিআইজি ঢাকার সেগুনবাগিচা রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন ডিআইজি হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, মানিকগঞ্জ এসপি রিফাত রহমান শামীমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ।
এর আগে বোরহান উদ্দিন ৯ জুলাই তারিখে মাসিক ক্রাইম সভায় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের নিকট থেকে জেলার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার পুরস্কারও গ্রহণ করেন।