আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সেবা হ-য-ব-র-ল অবস্থায় চলছে। জনবল সংকটে বড়হাতিয়ার ৫০ হাজারধিক জনগণের স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। ফলে এ জনপদের ভুক্তভোগী সাধারণ জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্র টি নাম মাত্র রয়েছে। একজন এমবিবিএস ডাক্তার এবং তার সহকারী এসিস্ট্যান্ট থাকার কথা থাকলেও অফিস সহকারী জাহেদ ছাড়া আর কেউ নাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জনবল না থাকায় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসা জনসাধারণ হতাশ হয়ে ফিরে যায়। সরকারি ওষুধ মাসের পর মাস পরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। ভবনটিও জরাজীর্ণ অবস্থায়। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এই ছাড়া নাইট গার্ড না থাকায় মাস কয়েক আগে প্রয়োজনীয় মালপত্র চুরি হয়ে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ প্রতিবেদককে বলেন জনবল সংকটের ব্যাপারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।