ইবি উপাচার্য ড. রাশিদ আসকারীর বিভিন্ন অফিস পরিদর্শন

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন।

তিনি আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি কক্ষে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন এবং অনুপস্থিতির তালিকা তৈরী করেন। এ সময় তাঁর সাথে ছিলেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে উপাচার্য ড. রাশিদ আসকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের পথে এগিয়ে চলেছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এজন্য প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি সকলকে চাকুরী বিধি মেনে চলার আহবান জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর