ডাকাত সন্দেহে গণধোলাইয়ে যুবক নিহত

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ডাকাত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। শনিবার (১৩ জুলাই) ভোরে ঢাকার আশুলিয়ার গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় রবিন্দ্র নাথ (২৫) নামের ওই যুবক গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত রবিন্দ্র নাথ সাভারে বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশম্বর নাথের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গৌরিপুরের দক্ষিণপাড়া গাজী মন্ডলের বাড়িতে কতিপয় ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় বাকীরা পালিয়ে গেলেও এক যুবককে ধরে ফেলেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যায় সন্দেহভাজন ডাকাত।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মো. নাহিদ হোসেন জানান, স্থানীয় গাজী মন্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে রবিন্দ্র নাথ নামে এই যুবকে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যায় সন্দেহভাজন ডাকাত।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি প্রকৃত ঘটনা কি ডাকাতির চেষ্টা, না কি অন্য কোন বিষয়। এছাড়া নিহতের পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। এইসব বিষয়েত সত্যতা যাছাই বাছাই চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর