পাহাড় ধসে নিহত ২

রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালি ইউনিয়নের কারিগর পাড়ায় পাহাড় ধসে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানার পরিদর্শক নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াপাড়ার অটল বড়ুয়া (৫০) ও কারিগর পাড়ার সুজয় মং মারমা (৪০)।

পরিদর্শক নূরুল বলেন, বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালি-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর