বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের, এলাকা ঘিরে শোকের মাতম

সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল(৪৫) ও হারিদুলের ছেলে তারা মিয়া(১০)।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন জানান, সকালে একটি ছোট নৌকায় বাবা-ছেলে মিলে বৌলাই নদীতে মাছ ধরতে যায়। পৌনে ৯টার দিকে আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় বলেন, মানিকখিলা গ্রামে বজ্রপাতে বাবা-ছেলে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে একই সঙ্গে বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে সেখানকার আকাশ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর