কাজী নজরুল ইসলাম, ফেনী প্রতিনিধি: ফেনীতে বন্ধুর বন্ধন যাকাত বিতরণ অনুষ্ঠানে ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম বলেছেন, একটি সামাজিক সংগঠন দারিদ্রমুক্ত ফেনী গড়তে যে ভাবে কাজ কর যাচ্ছে ‘বন্ধুর বন্ধন এই যাকাত বিতরণ সারাদেশে মডেল হতে পারে’।
বন্ধুর বন্ধন অনুকরণ সারাদেশ অন্যেরা উদ্যেগ নিলে দেশ দারিদ্রমুক্ত হতে পারে। ধনী-গরীবের বৈষম্য দূর হবে। সর্বাপরি যাকাত যারা নিচ্ছে তারা সঠিক ভাবে কাজে লাগাচ্ছে কিনা তার খোঁজ খবর রাখতে হবে।
যারা এই সুযাগ কাজে লাগাতে পারবে না তাদের মতো অভাগা আর নেই। যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘যাকাত প্রদান দয়া বা দান নয়, এটি নির্দিষ্ট শ্রেনির অধিকার” এ শ্লাোগানকে সামনে রেখে বন্ধুর বন্ধন ফেনী জেলার আয়াজনে ১৪তম যাকাত বিতরণ অনুষ্ঠান ১২ জুলাই শুক্রবার শহরের ডক্টরস্ ক্লাব অনুষ্ঠিত হয়।
যাকাত ফাউন্ডশনের আহ্বায়ক সাখাওয়াত পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দিন মুনা।
সংগঠনের সভাপতি সেফায়েত উল্যাহর সার্বিক তত্বাবধানে ও সাধারণ সম্পাদক জি.এম তাজ উদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠান আলাচোক ছিলেন বন্ধুর বন্ধন স্বপদ্রষ্টা ও প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন, সংগঠক জালাল উদ্দিন বাবলু, আনিসুর রহমান, ফেরদৌস আনায়ার মজনু, সাংবাদিক এনামুল হক পাটায়ারী, এন এন জীবন, আবদুল্লাহ আল-মামুন, শাহজালাল ভূঞা, এম. এমরান পাটায়ারী, স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মো. তাহের উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৃষ্ঠোপোষক আবু জোবায়ের মুন্না, নুরুল আফসার ভূঞা, ফেনী পৌর কমিটির সভাপতি এম. মামুনুর রশিদ, সদর উপজলা কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, ফেনী সদর উপজেলার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ফুলগাজী উপজেলার সহ-সভাপতি জামাল উদ্দিন, দাগনভূঞা উপজেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে ৪০টি সেলাই মেশিন, ১৯ বান ঢেউটিন, ১টি হুইল চেয়ার, ৫টি টিউবয়েল, বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ৩৭ হাজার ৫শ টাকাসহ মোট ৫ লাখ ২৯ হাজার ৫শ টাকার যাকাত প্রদান করা হয়।