শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে আটক করেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ব্রজবাকসা গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত জুয়াড়িরা হচ্ছে , উপজেলার ব্রজবাকসা গ্রামের আ: রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২), মৃত গফ্ফার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৮), শহর আলীর ছেলে কছিমুদ্দিন (৩৫), মৃত হযরত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২), মোহাম্মাদ সরদারের ছেলে সেলিম সরদার (৩০) ও মৃত সাজ্জাদ গাজীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সাব-ইন্সপেক্টর রইচ উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ব্রজবাকসা গ্রামের কছিমুদ্দিনের বসত বাড়ীর টিনের ঘরের বারান্দায় বসে ৬ ব্যক্তি টাকা দিয়ে তাস খেলছিলো এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
থানা পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে উক্ত জুয়াড়িদের আটক করে। এসময় পুলিশ ওই স্থান থেকে ১০৪পিচ তাস ও নগদ ২হাজার ৯শ ৫৫টাকা উদ্ধার করে। তিনি আরো জানান , আটককৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে এর ৩/৪ ধারায় মামলা নং-৯(৭)১৯ দায়ের সহ শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।