শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি নিবন্ধিত সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।
আশাশুনি উপজেলা সমবায় অফিসার করিমুল হক জানান, উপজেলার ৮টি সমবায় সমিতি অকার্যকর হওয়ায় অর্থাৎ সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক পরিচালিত না হওয়ায় সমিতির নিবন্ধক তথা জেলা সমবায় অফিসার মহোদয় আইন বিধির সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক সমিতিগুলির নিবন্ধন বাতিল করেছেন।
নিবন্ধন বাতিলকৃত সমিতিগুলো হলো, শ্রীউলা এম এম যুব মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, আশাশুনি ভ্যান শ্রমিক সমবায় সমিতি লিঃ, গোয়ালডাংগা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, গ্রামবাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ, শ্রীকলস বিগকেস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, রাজ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, গুনাকরকাটি আগরদাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ও জননী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।
নিবন্ধন বাতিলকৃত সমিতিগুলির সাথে সকল ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক।