ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্ততি সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধের ৯ম সেক্টরের প্রতিষ্ঠিতা মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৩ জুলাই টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ মোঃ মুনছুর আহম্মেদ কে প্রধান অতিথি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রধান বক্তা করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি প্রাক্তন অধ্যাক্ষ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে সখিপুর সরকারী খানবাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যাক্ষ মোঃ রেজাউল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান গদাই, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আকবর আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম, সাংবাদিক আব্দুর রশিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর