ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের মিছিল ও সমাবেশ

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ১৫ জুলাই ঝিনাইদহ সদর থানা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার রাত ৮ টার দিকে শহরের পোষ্ট অফিস মোড় এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবাইদুর রহমান ঝন্টু, সাইদুর রহমান ডাবলু, ওহিদুজ্জামান উজ্জল, আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা, ১৫ জুলাই অনুষ্ঠিতব্য সম্মেলন সফল করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর