কালীগঞ্জে মাটি কাটা ভেকু উল্টে নিহত ১

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাটি কাটা ভেকু গাড়ী ট্রাকে উঠাতে গিয়ে উল্টে চাপা পড়ে রায়হান (২৫) নামে এক ভেকু চালক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাডে ৫টার টার দিকে উপজেলার বকেরগাছী গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রায়হান যশোরের খাজুরা বাজারে আব্দুর রাজ্জাকের পুত্র।

বকেরগাছী গ্রামের স্থানীয়রা জানায়, প্রায় ১ মাস আগে মাটি কাটতে খাজুরা বাজারের রায়হান একটি ভেকু গাড়ী নিয়ে বকেরগাছী গ্রামে আসে। কাজ শেষে শুক্রবার বিকালে তার ভেকু গাড়িটি নিয়ে যাওয়ার উদ্দেশে একটি ট্রাকে তুলছিল।

এ সময় অসাবধানতবশত ভেকুটি উল্টে পড়ে চালক রায়হান তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী দূর্ঘটনায় ভেকু চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর