সড়ক দুর্ঘটনায় বেনাপোল কাস্টমসের এনজিও কর্মীসহ নিহত ২

মোঃলোকমান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর বেনাপোল কাস্টমসের এনজিও কর্মী সাদ্দাম হোসেন ও তার সাথে থাকা মনির মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।নিহত হলেন,বেনাপোল কাস্টমস এর এনজিও কর্মী ও বেনাপোল পৌর ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩০)ও মনির মিয়া(৩২)।

(শুক্রবার ১২ই জুলাই)সকালে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নড়াইল লোহাগড়া যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় গোপালগঞ্জগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে দুই আরোহী গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।কা

শিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নড়াইলের লোহাগড়া যাচ্ছিলেন সাদ্দাম হোসেন ও মনির মিয়া।পথিমধ্যে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় গোপালগঞ্জগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর