বেনাপোলের দৌলতপুর সীমান্তে আটক দুই নারী

মোঃলোকমান হোসেন, যশোর প্রতিনিধি: নযশোর বেনাপোলে দৌলতপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময়(শুক্রবার ১২ই জুলাই)বিকাল ৫ টায় রিমা বেগম (২৫)ও শিপালী খাতুন (৪৫)নামে দুই নারীকে আটক করেছে ২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের সদস্যরা।

এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। আটক রিমা বেগম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেতুল বাজার এলাকার ফুরকান আলীর স্ত্রী ও শিপালী বেগম একই থানার সাতঘরিয়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটলিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুজিবুল হক জানান,গোপন সংবাদে জানতে পারি দুই নারী পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছে।

এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেন।
আটককৃত নারীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১ সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর