শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় এক পল্লীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বপ্না (২৮) নামের দুই সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার হাতবাস গ্রামের জগদীশ দাসের স্ত্রী।
এদিকে গৃহবধূর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে ঘর ভেঙ্গে ঘরের চাল বানানোর জন্য কাজ করছিল। এসময় ঘরের বিদ্যুতের তার কেটে তার গায়ে লাগলে সে গুরুতর আহত হয়।
পরে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওযার পতিমধ্যে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাছেল এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।