জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি এবং লিভার অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছোট ভাই জিএম কাদের।
তার অবস্থা এখনো আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার মতো অবস্থা নেই। শুক্রবার (১২ জুলাই) সকালে বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, এরশাদের দেহের সংক্রমণ কমলেও, তার অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৬ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এরশাদকে। গত সপ্তাহে তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।