পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ পাকুন্দিয়া উপজেলার সাংবাদিকদের নিয়ে গঠিত “পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাব” এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার থানা সংলগ্ন হাসেম পুলিশ মার্কেট এর ৩য় তলায় অেফিস উদ্বোধন করা হয়।
পাকুন্দিয়া পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো:কফিল উদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জমির মো: হাসিবুস ছাত্তার, জেলা পরিষদের সদস্য মো:হাদিউল ইসলাম, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ প্রমুখ।
এ সময় পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।