তাইজুলের ৮ উইকেটে বড় লিড পেল টাইগাররা

স্পোর্টস রিপোর্টার: স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে রিদর্ভ একাদশ ৩৫৩ রানে গুটিয়ে গেছে। ৮৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন বাঁহাতি এই তাইজুল। সেই সাথে ১৪৭ রানে লিড পেয়েছে বিসিবি একাদশ।

দিনের শুরুটা করেন দলের পেসার তাসকিন আহমেদ। তিনি রিদর্ভের ওপেনার অক্ষয়কে আউট করেন। আর বাকি কাজটুকু করেন তাইজুল। তার বোলিং সামনে দিশেহারা রিদর্ভের ব্যাটসম্যানরা। তাসকিন ও তাইজুল ছাড়া বাকি উইকেটটি পেয়েছেন আরিফুল হক।

রিদর্ভের পক্ষে সর্বোচ্চও ৯১ রান এসেছে দেশপান্ডের ব্যাট থেকে। এছাড়া অক্ষয় ৬২ ও সঞ্জয়ের ব্যাট থেকে ৪২ রান।

এর আগে, রিদর্ভের বিপক্ষে ৭ উইকেটে ৫০০ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। মুমিনুল হক দলের হয়ে সর্বোচ্চও ইনিংসটি খেলেন। তার ব্যাট আসে ১৬৯ রান। এছাড়াও শান্ত খেলেছেন ১১৮ রানে কার্যকরী ইনিংস। জহুরুল ইসলাম ৯৬ ও আরিফুল হক করেন ৭৭ রান।

বিসিবি একাদশ: প্রথম ইনিংসে ১৪৮ ওভারে ৫০০/৭ ডিক্লেয়ার্ড।
জহুরুল ৯৬ (২০২), সাইফ ১৯ (৫০), মুমিনুল ১৬৯ (২৪৩), শান্ত ১১৮ (২৪৩), ইয়াসির ৮ (৫), সোহান ২(১০), আরিফুল ৭৭ (১৪২), নাঈম ১* (১২), তাইজুল ২* (৭); নালকান্দে ২৩-২-৭৯-৪।

বিদর্ভ অ্যাসোসিয়েশন: প্রথম ইনিংসে ৯৪.৪ ওভারে ৩৫৩/১০। সঞ্জয় ৪৯ (৮০), অক্ষয় ৬২ (১০১), দেশপান্ডে ৯১ (১১৩); তাইজুল ২৭.৪-৫-৮৯-৮, তাসকিন ২০-৩-৭৮-১, এবাদত ১২-২-৪৮-০, নাঈম ২৩-৩-৯৯-০, আরিফুল ১২-২-৩৬-১।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর