শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ ৬ গ্রেফতারি পরোয়ানার আসামিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত শৈলেন্দ্র মন্ডলের ছেলে রনজিত মন্ডল,ড্যামরাইল গ্রামের ইমান আলীর ছেলে বাবু গাজী, বাবুরাবাদ গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে আলাউদ্দিন, আছাদুল সরদারের দু’ছেলে দেলোয়ার হোসেন ও মোঃ জামশেদ এবং মৌতলা গ্রামের সম্ভূনাথ সরকারের ছেলে মহাদেব।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান জানান, তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ থানার বিভিন্ন এলাকা হতে জিআর-৪৭/১৫ এর আসামীসহ একাধিক ডাকাতি, চুরি ও খুন মামলার আসামী রনজিত মন্ডলকে, জিআর-৬৮/১০ এর আসামী বাবু গাজীকে, সিআর-৬৬৬/১০, ৬৪৭/১০ এর আসামী আলাউদ্দীনকে, সিআর-১২৭/১৮ এর আসামী দেলোয়ার হোসেনকে, মোঃ জামশেদ হোসেনকে ও জিআর-২৩০/১৬ মহাদেবকে আটক করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Attachments area