শেরপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গৃহবুধ’র অনশন

রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: আট মাসের প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে তালবাহানা করায় বগুড়ার শেরপুরে জামালপুর গ্রামে প্রেমিক মনিরের বাড়ীতে বিয়ের দাবীতে ১ সন্তানের জননী গৃহবধু প্রেমিকা মুন্নি খাতুন গত ২দিন ধরে অনশন করছে। বিয়ে না হলে আত্মহত্যার হুমকী দিচ্ছে প্রেমিকা মুন্নি। এদিকে গৃহবধু প্রেমিকের বাড়ীতে অনশন করলেও এলাকার টাউন শ্রেনীর লোকজনরা তাকে নানা কৌশলে বিড়ারিত করার চেষ্টাও করছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ইব্রাহিম হোসেনে কলেজ পড়–য়া ছেলে মনির হোসেনে সাথে একই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী মুন্নী খাতুনের বিগত ৮ মাসে পূর্বে থেকে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের বিষয়টি জানাজানি হলে মুন্নী খাতুনকে তার পিতা নিজ গ্রামে উপজেলার

বেটখৈর গ্রামে নিয়ে যায় এবং কিছুদিন পরে গত ৯ জুলাই সোমবার পুনরায় তাকে স্বামীর বাড়ীতে রেখে যায়। এদিকে প্রেমিক মনিরের কিনে দেয়া মোবাইল ফোন দিয়ে মুন্নি খাতুন তাদের প্রেম অব্যাহত রাখে এবং একপর্যায়ে তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু প্রেমিক মনির বিয়ে করতে তালবাহানা করায় গত বৃহস্পতিবার দুপুরে বিয়ের দাবীতে মনিরের বাড়ীতে অনশন শুরু করে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে মনির লাপাত্তা হয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে এলাকার টাউট শ্রেণীর লোকজন ওই প্রেমিকা মুন্নিকে তার বাড়িতে সরানোর চেস্টা চালিয়ে আসছে। এদিকে প্রেমিক মনির তাকে বিয়ে না করলে নিজেকে আত্মহত্যা করার হুমকীও দিচ্ছে ওই প্রেমিকা মুন্নি খাতুন।

এ ব্যাপারে মনিরের দাদা ইসাহাক আলী ইসা বলেন, এটা ভুল বোঝাবুঝি মাত্র। তবে মেয়ে পক্ষের লোকজন ইউপি চেয়ারম্যারের কাছে বিচার চেয়েছে, তিনি যে বিচার করবেন তাহা মেনে নিব।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনার একটি মৌখিক অভিযোগ পেয়েছি, তবে উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর