এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সাপের কামড়ে সাবিকুন্নাহার (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃর্ত্যু হয়েছে।
মৃত সাবিকুন্নাহার বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রয়নাপাড়া গ্রামের মো. জামাল হোসেন এর মেয়ে। সে ঐ গ্রামের ব্রাক স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তার পরিবারের লোকজন অশ্রুঝড়া কন্ঠে জানান,মৃত সাবিকুন্নাহার রাতে ভাত খেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। শুক্রবার সকালে ঘুম থেকে ডাক দিলে,সে ডাকে সাড়া না দিয়ে ঘুমিয়ে থাকে। পরে দেখি শক্ত ও কাল হয়ে গেছে।
এমতাবস্থায় সকাল সাতঘটিকায় বেলকুচি সদর হাসপালে নিলে চিকিৎসক জানান তার গলায় সাপের কামড়ের দাগ রয়েছে। আর সে আরও ৫ ঘন্টা আগেই মারা গিয়েছে।