সুজন মোহন্ত, কুড়িগ্রাম প্রতিনিধি:
“একটি বল একটি গ্রাম,
ফুটবলের নগরী কুড়িগ্রাম” এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় এবারেই প্রথম শুরু হতে যাচ্ছে বীরপ্রতিক তারামন বিবি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ।রৌমারী উপজেলার সকার ক্লাব ফুটবল একাডেমীর আয়োজনে,আগামী ১৯ জুলাই থেকে রৌমারী সি,জি জামান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চলবে ফুটবলের এই আয়োজন।
একটা সময় ছিলো, ১৯৭১ সালে বাংলাদেশের একমাত্র মুক্তাঞ্চল রৌমারীর মাঠে পাকের আলী থেকে শুরু করে হেমন্ত ভিনসেন্ট এক সময় খেলেছেন এখানে,সেই ঐতিহাসিক মাঠে আবারও শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটি উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এম,পি। আয়োজক সুত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ি, উলিপুর, কুড়িগ্রাম সদর,চিলমারী,রাজিবপুরের ফুটবলাদের পদচারনায় মুখরিত হবে প্রাণের রৌমারী। এছাড়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ থেকেও উপস্থিত থাকবে আমন্ত্রিত দল হিসেবে।
আয়োজক কমিটির সভাপতি রোজাইন রাজ বার্তা বাজার কে বলেন,”ফুটবল কে জাগাতে নয়, উজ্জীবিত করতে চাই।
কারো চামচামী নয় ,জ্ঞানীর কদর করতেই চাই।এমন নয় ফুটবল ঘুমিয়ে আছে,তাকে জাগাতে হবে।বাংলার ফুটবল সঠিক পথেই চলছে দরকার অনুপ্রেরনা,উৎসাহ ভালোবাসা।সঠিক পথে পরিচালনার জন্য দরকার সঠিক লোক।আমি জানি বাংলার প্রত্যেকটি অঞ্চলে লুকিয়ে আছে হাজারো সম্ভাবনাময় ফুটবলার, যাদের হাত ধরে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়বে বিশ্ব দরবারে।প্রয়োজন সঠিক সিদ্ধান্তের, দীর্ঘ মেয়াদি প্রশিক্ষন ক্যাম্পের।যারা দ্বায়িত্বে আছেন তাদের বলতে চাই সরকারী টাকা আপনার পকেটে বা দালালদের পকেটে নয়,মাঠে ফুটবলারদের প্রয়োজনে ব্যয় করুন দেখবেন ফুটবলারদের সাথে সাথে বিশ্ব আপনাকেও একদিন চিনবে। বিশ্বের বুকে বাংলাদেশ হয়ে উঠবে ফুটবলের নগরী, ফুটবল প্রশিক্ষণের শিল্প নগরী।
অনেকেই বলে ফুটবলের আয়োজন করে কি হবে,দর্শক মাঠে না আসলে খেলা দেখবে কে।আমি বলবো কোটি টাকা খরচ করে নয় মাত্র লাখ টাকা খরচ করে আমরা যেখানে টূর্ণামেন্ট করি সেখানে দর্শকের ভিড়ে হয়তো আপনি নিজের জায়গাটুকুও পাবেন না খেলা দেখার জন্য।সবার সহযোগিতা পেলে আমরা প্রতি বছর আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্বরনে আয়োজন করতে চাই ফুটবল টূর্ণামেন্ট।”