পদ্মাসেতুতে মাথা লাগার গুজব, স্কুলছাত্র আটক

পদ্মা সেতু নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পার্থ আল হাসান (১৪) নামের এ কিশোর বয়রাট গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নাজমুল আরেফিন পরাগ জানান, পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে ফেসবুকে এমন গুজব ছড়িয়ে জনমনে উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করে পার্থ। এ কারণে তাকে আটক করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২৫/৩১ ধারায় পাংশা থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা পরাগ জানান, পদ্মাসেতুতে মানুষের মাথা লাগার বিষয়টি সম্পূর্ণ গুজব। এই গুজব প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর