শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ মোঃ তরিকুল ইসলাম (২৪) নামের এক ইভটিজারকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাদিয়ালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত মোঃ তরিকুল ইসলাম উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মোঃ বাবর আলীর ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, যেখানে ইভটিজিং সেখানেই প্রতিরোধ।
শেখ হাসিনার বাংলায় নারী নির্যাতনকারী, জঙ্গী, মাদকব্যবসায়ী, এবং ইভটিজারের ঠাই নাই। এই প্রত্যায় অন্তরে ধারন করে কলারোয়া থানা পুলিশের নতুন উদ্যমে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় তাঁর নেতৃত্বে থানার এসআই মোঃ রইচ উদ্দীন সংগীয় ফোর্সের সহায়তায় বোন ও মেয়েদের উত্যাক্তকারী দুশ্চরিত্র মোঃ তরিকুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যা ০৬.৩০ মিনিটে উপজেলার ভাদিয়ালী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
তার বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-০৭ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।