শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এটিএম কামরুল ইসলাম সাতক্ষীরার কলারোয়ায় গৃহনীদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
বুধবার বিকেলে তিনি উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ী গ্রামের অদের আলীর গাজীর ছেলে ফারুক হোসেনের বাসগৃহ নির্মান উদ্বোধন করেন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি সদস্য আমিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শারজিনা খাতুন প্রমুখ।
জানা গেছে-২০১৮-১৯ইং অর্থ বছরে এ প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ১টি করে ঘর বরাদ্দ দেয়া হয়। গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় এসব বাসগৃহ পিআইসি কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে দেয়া ঘরের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় এসব বাসগৃহ নির্মাণ প্রকল্পের সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সচিবের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
পিআইসির মাধ্যমে এসব ঘর নির্মাণ কাজ বাস্তবায়িত হবে। প্রতিটি ঘর নির্মাণের জন্য ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগনের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি পিআইসি কমিটি গঠন করা হয়। বুধবার বিকালে এসব গৃহ নির্মাণ প্রকল্প কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এটিএম কামরুল ইসলাম।
এদিকে বাসগৃহ সুবিধাভোগী কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ী গ্রামের ফারুক হোসেন বলেন, ‘বর্তমান আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। আমাদের মতো অসহায় ও দরিদ্র জনগণের কষ্টের কথা যিনি স্বরণ রেখেছেন জননেত্রী শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা দীর্ঘজীবি করুন।