সিরাজদিখানে নবনির্মিত সেতুর উদ্বোধন

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনচর খালের উপর ২৬ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে ৬০ মিটার দীর্ঘ ব্রিজের শুভ উদ্বোধন করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নতুন ভাষানচর মাদ্রাসার মাঠে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেনর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগে সভাপতি ও উপজেলা চেয়রাম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) রিনাত ফৌজিয়া, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মান্নান কোম্পানী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, লতব্দী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, মোঃ রইসউদ্দিন ফালু, আব্দুল কাদীর শিকদার, আওলাদা হোসেন মেম্বার, আলমগীর মাতব্বর প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জসীমউদ্দিন আহম্মেদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর