সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে আবৃতি কর্মশালা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ১৮ জুলাই বিকাল ৪ টায় চার দিনব্যাপি আবৃতি কর্মশালা শুরু হতে যাচ্ছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত আবৃতি শিল্পী পল্লব কীর্ত্তনীয়া ও ঝর্ণা বারুই।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ, মাধ্যমিক ‘খ’ গ্রুপ এবং কলেজ পর্যায়ে ‘গ’ গ্রুপে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবে। আগামী ১৭ জুলাই পর্যন্ত শহরের মেহেদী সুপার মার্কেটস্থ বর্ণমালা ফ্যাশন হাউজ থেকে নিবন্ধন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বর্ণমালা একাডেমি ও অধিতী একটি কণ্ঠকলা এই কর্মশালার আয়োজন করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর