আলীপুর ইউপিতে ধানের শীষ প্রার্থীর জয়

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ টি কেন্দ্র পূনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসব কেন্দ্র নৌকা প্রতীকে লড়েছেন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ময়ূর ও ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা আব্দুর রউফ। সাতক্ষীরা নির্বাচন কমিশনারের অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২২ মার্চ জেলাব্যাপি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আলীপুর ইউনিয়ন পরিষদের ৯ টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ ৫টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২২১ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৫৯৭ জন ও মহিলা ৪ হাজার ৩৩৪ জন। পাঁচটি ভোট কেন্দ্রের মধ্যে আলীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা প্রতীক পেয়েছে ১৩৬ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৭১৬ ভোট, আলীপুর সেট্রাল প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৭৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৫৩৮ ভোট, আলীপুর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৬০ ভোট, ধানের শীষ পেয়েছে ১০১৩ ভোট, বুলারাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছে ১৭৫ ভোট, ধানের শীষ পেয়েছে ১০৫৭ ভোট ও দক্ষিণ আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৩৬ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৭৪৪ ভোট। ৫টি কেন্দ্র ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীক ৪০৬৫ ও নৌকা প্রতীক পেয়েছে ১৩৮৫ ভোট।

পূর্বের ৪টি কেন্দ্রসহ সব মিলিয়ে ধানের শীষ প্রতীক ১০ হাজার ১৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মশিউর রহমান ময়ুর তিন হাজার ১০৭ পেয়ে পরাজিত হয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর