নোয়াখালীতে কাভার্ডভ্যানে অজ্ঞাত মরদেহ

মুহাম্মদ উল্যাহ সজীব, নোয়াখালী (সেনবাগ-সোনাইমুড়ী) প্রতিনিধি: নোয়াখালীর সদরের অশ্বদিয়া ইউনিয়নে মেঘনা পরিবহনের একটি কাভার্ডভ্যান থেকে পুলিশ অজ্ঞাত (২৯), বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের দিনমনি বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ওই নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, আজ দুপুর থেকে দিনমনি বাজারের পশ্চিম পাশের মোড়ে একটি কাভার্ডভ্যান দাঁড় করানো ছিলো। পরে স্থানীয় লোকজন বিকেল বেলার দিকে ভ্যানটির চালকের পাশের কক্ষে যুবকের লাশ দেখে সংশ্লিষ্ট থানাকে অবহিত করে । এ সময় ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক, হেলপার কাউকে পাওয়া যায় নি।

এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বার্তা বাজার কে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহৃ রয়েছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর