কিশোরগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুরে ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সরারচর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।

এসময় উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আমির খসরুসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে দীপ্ত মেডিক্যাল হলকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংকস পাউডার নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির দায়ে ইয়াসিন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর