মিলন মাহমুদ, সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে সিংগাইর উপজেলা পরিষদের চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয় । দিবসটি উপলক্ষে র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহেলা রহমতউল্লাহর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা সহকারী অফিসার মোঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান হান্নান, ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ আরো অনেকে।
এছাড়াও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, আওয়ামীলীগ নেতা মোঃ আলমাস খান, পরিবার-পরিকল্পনা অফিসের কর্মীবৃন্দসহ উপজেলা পরিষদ ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সচেতন লোকজন সভায় উপস্থিত ছিলেন ।
সভা শেষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখার জন্য ৮ জনকে পুরষ্কৃত করা হয় । ধল্লা ইউপি চেয়ারম্যান তৃতীয় বারের মতো প্রথম হয়ে পুরষ্কার গ্রহণ করেন ।