মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে সাভারে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে ঢাকা আরিচা-মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় পাটুরিয়াগামী হিমাচল নামে একটি যাত্রীবাহী বাসের ট্যায়ার ‘পাংচার’ হলে বাসটি সড়ক-বিভাজন অতিক্রম করলে ঢাকাগামী অগ্রদূত গাড়ীর সাথে সংঘর্ষ হয়।
এসময় উভয় গাড়ির অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। পরে পথচারীরা আহতদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয় ।
এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক নুর হোসেন জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বাস দু’টিকে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় বলেও জানান তিনি।