রায়গঞ্জে ক্লাব ও সততা স্টোর উদ্ধোধন

এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ‘সততা চর্চা করি দুর্নীতি মুক্ত সমাজ গড়ি’এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এবং সততা স্টোর এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.শামীমুর রহমান এর সভাপতিত্বে এবং সাংবাদিক মো. সাজেদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কেটে উদ্ধোধন ঘোষনা করেন,জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. ইমরুল হোসেন তালুকদার ইমন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু ইউসুফ জাকারিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর