শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

রাশেদুল হক, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়।

পরে এক আলোচনা সভা শেরপুর উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ, শেরপুর পৌরসভার মেয়র মো. আব্দুস সাত্তার, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আব্দুল কাদের, শেরপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মো. সাইফুল বারী ডাবলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলেখা খানম, মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডাঃ সেলিমা আখতার। শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা সহকারি, শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি সেন্টার অফিসার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক,শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক দের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর