বিশ্ব জনসংখ্যা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার অদূরে ধামরাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম (আজাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছরঃ প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ধামরাই উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ধামরাই উপজেলা মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি এবং আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবউদ্দিন, ধামরসি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলার স্বাস্থ্য কর্মীবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর