সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর দন্ড

সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহনপুর গ্রামে গাজা নিজ দখলে রাখা ও সেবনের অপরাধে এক মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী মো. আঃ রাজ্জাক (৫১) কে ১৪(চৌদ্দ) পুরিয়া গাজাসহ সেবনরত অবস্থায় দেখতে পান আদালত।

তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থল হতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মো. আঃ রাজ্জাককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা করা হয়। সাজা পরোয়ানামূলে আসামীকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে পূর্বমোহনপুর গ্রামের মৃত পর্বত আলীর ছেলে। উক্ত অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম,এএসআই মিনা খাতুন ও পেশকার মিলন সরকার। ####

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর